নিজস্ব প্রতিবেদক | ০১:১৫ পিএম, ২০২৪-০১-২৮
রাঙামাটি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রোমেল চাকমার উপর হামলাকারী আসামীদের গ্রেফতারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন করেছে রাঙামাটি সচেতন নাগরিক সমাজ।
রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের দক্ষিণ গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আদালত ৭ আসামির মধ্যে ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে পুলিশ আসামীদের গ্রেফতার করছে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বসুমিত্র চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি মেডিকেল কলেজের প্রভাষক সাইনি তালুকদার, সঙ্গীত শিল্পী রঞ্জিত দেওয়ান প্রমুখ।
প্রসঙ্গত গত ২৮ ডিসেম্বর রায় বাহাদুর সড়কের নিজের বাড়ির কাছে হামলার শিকার হয়।
এ ঘটনায় উল্টো ডাক্তার রোমেলের বিরুদ্ধে থানায় জিডি করে হামলায় অভিযুক্তরা। পরে গত ২২ জানুয়ারি রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন রোমেল। এ মামলায় আদালত ৭ আসামীর বিরুদ্ধে ৩ জনের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited